
নিউজ ডেক্স : সারাদেশে চলমান পরিবহন শ্রমিকদের ধর্মঘট ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। জনস্বার্থে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টের সংশ্লিষ্ট থাকায় বুধবার সকালে রিটটি দায়ের করেন।
রিটে স্বরাষ্ট্রসচিব, নৌসচিব ও আইজিপিসহ ১৭ জনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী মনজিল মোরসেদ বলেন, সারাদেশে সাধারণ জনগণকে জিম্মি করে পরিবহন ধর্মঘট নাগরিকদের মৌলিক অধিকার ও সংবিধানের পরিপন্থী। তাই এই রিট দায়ের করা হয়েছে।
রিটে গাড়ি রাস্তায় না নামালে মালিকদের গাড়ি জব্দ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner