
নিউজ ডেক্স : দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ৮ টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের রিপোর্টে আমিনুল ইসলামের দ্বিতীয়বার করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয় রাশেদুল ইসলাম।
এর আগে গত ২১ জুনের মাঝামাঝিতে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের করোনা শনাক্ত হয়। দীর্ঘ ১৭ দিনের পর তিনি করোনা নেগেটিভ হন।

রাশেদুল ইসলাম জানান, প্যানক্রিয়াটাইটিস রোগ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আমিনুল ইসলাম তিনদিন ধরে মৃদু জ্বরে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সকালে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। রাত ৮ টার দিকে আসা রিপোর্টে আমিনুল ইসলামের করোনা পজিটিভ ধরা পড়ে।
এর আগে প্যানক্রিয়াটাইটিসে (তীব্র পেটের ব্যথা) আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি হন আমিনুল ইসলাম। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার ভোরে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেই পরিস্থিতিতেই মঙ্গলবার তার শরীরে দ্বিতীয়বার করোনার অস্তিত্ব ধরা পড়লো। একুশে পত্রিকা
Lohagaranews24 Your Trusted News Partner