
নিউজ ডেক্স : নগরের বন্দর এলাকায় সিমেন্টের জাম্বু ব্যাগ বোঝাই একটি ট্রাক চলন্ত ট্রেনের ইঞ্জিনের ওপর আছড়ে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে বন্দর থানার ইছাক ব্রাদার্স মোড় রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বন্দর এলাকায় দায়িত্ব পালন করা সিএমপি’র ট্রাফিক সার্জেন্ট মো. মাসুদ বলেন, একটি ট্রাক ট্রেনের ইঞ্জিনের ওপর আছড়ে পড়ে। এতে ট্রাকটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় দুর্ঘটনার শিকার ইঞ্জিনের সঙ্গে মালবাহী কোনো বগি বা ওয়াগন ছিল না। কিন্তু ট্রাকে সিমেন্ট তৈরির কাঁচা মাল বোঝাই ছিল।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ট্রাক ও ইঞ্জিনের মধ্যে দুর্ঘটনা ঘটেছে। তবে তা অতটা গুরুতর না। এতে কোনো হতাহত হয়নি। -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner