
______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______
জবান বুঝি না দরিয়ার,
মুখ-খোলা পিপের মতো
শব্দরাজি ঝরে,
দ্রিমিদ্রিমি মন্দ্রিত প্রতিজ্ঞার কণ্ঠস্বর!
ঘরফিরতি জনবহুল পথে মিলায়
সঞ্চরমান ছায়ার অপচ্ছায়ারা।
রক্তকরবীকোরক ঢেউ তোলে
বিস্মৃতির সরোবরে।
কপোতাক্ষের মতো শুকোয় না কর্ণফুলী,
দরিয়ার মায়ায়।
জাহাজে জাহাজে আলোকপুঞ্জ
বাতিঘরের জোনাক জ্বালে।
গুগলিপাওয়া হাঁস যেন
আবর্তন আনে হৃদয়জুড়ে।
জারুলপাতায় কম্পমান দীর্ঘশ্বাসের নিচে
ছুটে চলে জ্যা-মুক্ত ধনুক মন।

Lohagaranews24 Your Trusted News Partner