
নিউজ ডেক্স : হাটহাজারীর মুন্সির মসজিদ এলাকায় বাসের ধাক্কায় ওসমান আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ১ ডিসেম্বর শনিবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদশর্ক আলাউদ্দিন তালুকদার জানান, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner