
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ চট্টগ্রাম রেঞ্জে দ্বিতীয় ও জেলায় শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করায় ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সকালে থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া ট্রাফিক ইনচার্জ স্নেহহাংশু বিকাশ সরকার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম, এসআই যুযুৎসু যশ চাকমা, এসআই পার্থসারথি হাওলাদার, এসআই গোলাম কিবরিয়া, এসআই নাছিমা আকতার ও ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বৃহস্পতিবার (১২ আগস্ট) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এস এম রশিদুল হকের কাছ থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন। এছাড়া একইদিন একই কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছ থেকে রেঞ্জের দ্বিতীয় হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন ওসি জাকের হোসাইন মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner