
নিউজ ডেক্স : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতের বিষয় আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। এখানে একটা জটিলতা আছে। আপিল বিভাগ রায় না দেয়া পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না।
বৃহস্পতিবার আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে রাজধানীর রায়ের বাজারে বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমরা জঙ্গিবাদ মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। সেই লক্ষে বাঙালি জাতীর বিশ্বাসের নির্ভরযোগ্য ঠিকানা বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। -জাগোনিউজ
Lohagaranews24 Your Trusted News Partner