
স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক, চট্রগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা বড়হাতিয়ার সন্তান মাহমুদ আলমের মৃত্যু বার্ষিকীতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদা শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার ৪ (মার্চ) বিকেলে স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি মাহমুদ আলমের কবরে এই শ্রদ্ধা জানান।

এই সময় উপস্থিত ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবু বক্কর, বড়হাতিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আবছার আহমদ মানিক, নাজিম উদ্দীন বাচ্চু, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক ফখরুদ্দিন মাহমুদ সহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner