
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতর এলিফ্যান্ট ওভারপাস এলাকায় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মারা গেছে একটি গরুর বাছুর। রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গরুর মালিকের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি পার্বত্য লামার আজিজনগর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় অন্যদের মতো ক্ষতিগ্রস্ত কৃষকও ঘাস খাওয়ার জন্য গরু ছেড়ে দেয়। সারাদিন ঘাস খেয়ে গরুগুলো পুণরায় স্ব স্ব মালিকের বাড়িতে চলে যায়। যেহেতু দক্ষিণাঞ্চলে নতুন রেললাইন চালু হয়েছে। সেহেতু রেললাইনে গরুসহ বিভিন্ন প্রাণী কাটা পড়ে এমনটি ধারণা নেই স্থানীয় অনেকের। অভয়ারণ্য এলাকায় রেললাইনে এটি প্রথম কোন প্রাণী কাটা পড়েছে বলে যায়।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সোহাগ মিয়া জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনের একটি ইঞ্জিন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা অতিক্রম করছিল। এ সময় এলিফ্যান্ট ওভারপাসের দক্ষিণ পাশে একটি গরুর বাছুর রেললাইন ঘেষে ঘাস খাচ্ছিল। ইঞ্জিন চালক বেশ কয়েকবার হর্ণ দেয়ার পরও বাচুরটি রেললাইন থেকে সরেনি। ফলে বাছুরটি কাটা পড়ে ঘটনাস্থলে মারা গেছে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, তিনি জরুরী কাজে রেঞ্জ এলাকার বাইরে আছেন। তাই ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে গরুর বাছুর মারা যাবার বিষয়টি শুনেননি। তবে রেললাইনের আশেপাশে খাস খাওয়ার জন্য গরু-ছাগল উন্মুক্তভাবে ছেড়ে দেয়, তাদেরকে সতর্ক হবার পরামর্শ দিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner