
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৫২তম ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (সা.) আগামী শনিবার (৮ অক্টোবর) শুরু হবে। এ উপলক্ষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সীরতের স্থায়ী কার্যালয় শাহ্ মঞ্জিলে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় করেন কর্তৃপক্ষ।
সভায় সভাপতিত্ব করেন সীরত মাহফিল মতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। স্থানীয় মুহাম্মদ যাহেদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসমাইল মানিক, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সীরত মাহফিলের নির্বাহী কমিটির সভাপতি শাহজাদা আবুল কালাম ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার, সীরত মাহফিলের খাদেম কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ নাঈম নিমু, জামাল উদ্দিন, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, কামরুল হুদা, মোহাম্মদ আলম, সাদুর রহমান ও আবদুল মান্নান।


বক্তারা বলেন, ৫২তম মাহফিলে এবারের বাজেট ৩ কোটি টাকা। মাহফিলে সীরতপ্রেমী সকলকে প্রতিদিন উপস্থিত থেকে আলোচনা শ্রবণ করার আহবান জানানো হয়েছে। এছাড়া মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।
Lohagaranews24 Your Trusted News Partner