
নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (৮ মে) দুপুর দেড়টার দিকে নগরের ষোলশহরের ফরেস্ট গেট এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।
ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, চবি ক্যাম্পাস থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি দুপুর দেড়টার দিকে ষোলশহরের ফরেস্ট গেট এলাকায় এসে মূল রুটের স্লিপার থেকে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে ওই সময়ে ট্রেন আস্তে চলার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পরে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি সমূহ লাইনে তুলে দিলে ফের চট্টগ্রাম-হাটহাজারী রুটে ট্রেন চলাচল শুরু হয়।
সূত্র : নিউজ বিএনএ ডটকম
Lohagaranews24 Your Trusted News Partner