
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় ২১ অক্টোবর ভোর সাড়ে ৬টায় পিকআপের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা শেফালী শর্মা (৮০) সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের মৃত বিশ্বজিৎ শর্মার স্ত্রী।
জানা যায়, শেফালী শর্মা চন্দনাইশের গাছবাড়িয়ায় তার মেয়ের কাছে বেড়াতে আসে। ঘটনারদিন ভোরে মেয়ের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বের হয়ে মহাসড়কে আসলে কক্সবাজারমুখী একটি দ্রুতগতির পিকআপ (নং- চট্টমেট্রো- ড- ১১-৩১৪৯) তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। নিহত বৃদ্ধার লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner