
নিউজ ডেক্স : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. মঞ্জুর আলম (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, শুক্রবার (৯ জুন) রাত এগারোটার দিকে কারাগারের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন মঞ্জুর। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner