
নিউজ ডেক্স : করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে গত কয়েকদিনে চট্টগ্রামে মোট ১০ জন করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়। এর আগে গতকাল (২২ এপ্রিল) একই হাসপাতাল থেকে ৫ জন এবং গত ২০ এপ্রিল বিআইটিআইডি থেকে ২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি যান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুস্থ হয়ে বাড়ি ফেরেন সাগরিকা এলাকার বাসিন্দা ওমর আলীর স্ত্রী শামীমা আক্তার (৩৫) এবং মেয়ে সামীরা আক্তার (১৮)। এছাড়া জাকির হোসেন নামে সাতকানিয়া উপজেলার আরও একজন এদিন হাসপাতাল ত্যাগ করেন।

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব মাসুম বলেন, করোনা টেস্টের পরীক্ষায় পর পর দুইবার নেগেটিভ আসায় আজ আরও তিনজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের সার্বক্ষণিক বাসায় থাকতে বলা হয়েছে এবং হাসপাতাল থেকে যে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে তা মেনে চলার জন্য বলা হয়েছে। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner