
নিউজ ডেক্স : কাতারে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন। তারা দুজন চট্টগ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
নিহতরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্দার আমিন মুন্সিবাড়ির মো. সিরাজ ও ফটিকছড়ি উপজেলার ধর্মপুর সাইফুর বাড়ির মো. জাহেদ। নিহতদের লাশ দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত জমির উদ্দিন ও সৈয়দ হোসেন মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত দু’জনের বাড়ি ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে।

জানা যায়, দোহার আবু হামোড় এলাকায় একটি প্রাইভেটকার পেছন থেকে তাদের বহনকারী গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান সিরাজ ও জাহেদ।
রবিউল ইসলাম জানান, নিহতদের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে। ধাক্কা দেওয়া প্রাইভেটকারের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner