
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান এলাহি মোহাম্মদী (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবাগত প্রধান শিক্ষক’র বরণ ও দোয়া মাহফিল গতো ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল হক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরায়েজি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ ওসমান গণি, স্কুল পরিচালনা কমিটির সদস্য আবদুল জব্বার মেম্বার ও মাওলানা কুতুব উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য আবুল হোছেন, ফৌজুল কবির, বুলু আক্তার, রাশেদা বেগম এবং কায়েদা আজম রাজা, মৌলানা মাহবুবুর রহমান খুলু, মাহামুদুল হক, ওমর আলী, আবুল হাসেম, আমির হোসেন, আবু তাহের, গোলাম আলি, মোঃ ছালাহ উদ্দিন ও আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবাগত প্রধান শিক্ষক সুহৃদ বরণ দাশকে ফুল দিয়ে বরণ করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। স্কুলের পিইসি পরীক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী প্রদান করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য আবদুল জব্বার মেম্বার, আবুল হোছেন ও ওসমান গণি।
সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কুলের শিক্ষিকা সবিতা দাশ গুপ্ত, খালেদা আক্তার ও ডেইজি আক্তার।
Lohagaranews24 Your Trusted News Partner