
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া-সাতকানিয়াবাসী ও নোমান গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ দেশ-বিদেশের সকল শুভাখাঙ্খীদেরকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়ার কৃতিসন্তান নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম’র সুযোগ্য সন্তান নোমান গ্রুপের ডেপুটী ম্যানেজিং ডাইরেক্টর আবদুল্লাহ মোহাম্মদ জোবায়ের।
তিনি জানান, মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। বিবৃতিতে তিনি আরো বলেন, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। পবিত্র এ দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।

Lohagaranews24 Your Trusted News Partner