
নিউজ ডেক্স: কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে তিন ঘণ্টা আটকা পড়ে ঈদগাঁওতে। এতে দুর্ভোগে পড়েন ট্রেনের প্রায় ৮০০ যাত্রী। পরে চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন পৌঁছালে ট্রেনটি ফের যাত্রা করে।
রোববার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটি আটকা পড়ে।

কক্সবাজার রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মাদ গোলাম রব্বানী বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর পৌনে ১টায় স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
তিনি বলেন, কক্সবাজার স্টেশনে কোনো রিলিফ ট্রেন বা লোকোসেড না থাকায় চট্টগ্রাম থেকে ইঞ্জিন আনতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। পরে ইঞ্জিনটি নিয়ে একটি রিলিফ ট্রেন চট্টগ্রাম থেকে ইসলামাবাদ স্টেশনে পৌঁছানোর পর আটকে পড়া ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
Lohagaranews24 Your Trusted News Partner