
নিউজ ডেক্স : আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে টানা নবমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি চাচ্ছিলাম, আমাকে একটু ছুটি দেবেন। আপনাদের ভাবতে হবে আমার বয়স হয়ে গেছে। আমার বয়স এখন ৭৩। এবারও আমাকে দায়িত্ব দিয়েছেন।’
শনিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের দ্বিতীয় দিনে সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা।

Lohagaranews24 Your Trusted News Partner