
লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়ে সামনে হাতিয়ার খালের ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে পানির স্রোতের খাল ঘেষা রাস্তার অর্ধেকাংশ বিধ্বস্ত হয়ে গেছে। এ সড়কটি খুবই জনগুরুত্বপুর্ণ। সড়কটি দ্রুত সংস্কার না হলে শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হবে। এছাড়াও চরম ঝুঁকির মধ্যে রয়েছে আধুনগর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল। আজ ১৪ জুলাই রবিবার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন আধুনগর ইউপি চেয়ারম্যান আইয়ুব মিয়া। ছবি ও প্রতিবেদন লোহাগাড়ানিউজ২৪ডটকম

Lohagaranews24 Your Trusted News Partner