
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য ও লোহাগাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (৪৫) আজ সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন।
তিনি লোহাগাড়া সদরের উকিলের পাড়ার জালাল আহমদের পুত্র। মৃত্যুকালে তিনি মা-বাব, স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

একইদিন বাদ আছর উকিলের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে ভোগছিলেন। সকালে গুরতর অসুস্থ হয়ে পড়লে লোহাগাড়া সদরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন।
Lohagaranews24 Your Trusted News Partner