
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় আগুন লেগে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস বলেন, আগুন লাগার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ১১টি দোকান ভস্মীভূত হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner