ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেক্স: সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।

আজ রবিবার দুপুর দেড়টার দিকে সাঙ্গু নদীর সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের টেন্ডলের দোকান নজু মিয়ার ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

জানা যায়,  দুপুরে দিকে নলুয়ার টেন্ডল পাড়া নজু মিয়ার ঘাট এলাকায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

সাতকানিয়ার ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. সাহাব উদ্দিন জানান, যুবকের লাশ দেখে ধারণা করা হচ্ছে অন্তত ২ দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে কালো প্যান্ট আর গেঞ্জি রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!