
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসের ৩টি কক্ষে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৯ ডিসেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে হাসপাতালের পেছনে জানালার গ্রীল কেটে প্রবেশ করে একদল চোর। এরপর তারা অফিসের ৩টি কক্ষের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে পেলে। এছাড়া লকার ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায়। তবে কি পরিমাণ টাকা চোরেরা নিয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
এ ঘটনায় ডা. আমিন কর্মকারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে খবর পেয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner