
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর সহধর্মিণী নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীর প্রতিষ্ঠিত সংগঠন লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) ফোরামের লোহাগাড়া শাখার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি স্বপ্না দেবীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ইব্রাহিম খলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ। প্রধান আলোচক হিসেবে ছিলেন এ কে এম ফজলুল হক, অধ্যক্ষ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
ফোরামের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, জাহাঙ্গীর হোসেন মানিক ও সাত্তার সিকদার।

প্রধান অতিথি জাকের হোসাইন মাহমুদ বলেন, সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রতিটি কাজ প্রশংসনীয়। ভবিষ্যতেও অতীতের ন্যায় সহযোগিতা করার আশ্বস্ত করেন। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন ফোরামের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবদুল গফুর। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner