
এলনিউজ২৪ডটকম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৫ আসনে (লোহাগাড়া-সাতকানিয়া) আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়ে পুণরায় নৌকার মাঝি হলেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।
আজ ২৫ নভেম্বর রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি (ড. নদভী) আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner