
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ মো. আমির হোসেন (২০) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ জানুয়ারি) সকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার আমির হোসেন কক্সবাজারের টেকনাফ থানার ২নং ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত মতিউর রহমানের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গত শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দূরপাল্লার বাসে তল্লাশী করে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner