
এলনিউজ২৪ডটকম : ফের ১০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধার সাদুল্যাপুর থানার ছান্দিয়াপুরের বসনিয়া পাড়ার আবদুর সাত্তারের পুত্র মো. শাখাওয়াত হোসেন (৩১) ও কক্সবাজারের টেকনাফ থানার বটতলী বাজারের ডেইল পাড়ার মো. ইয়াছিনের পুত্র মো. আবদুল্লাহ (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। এ সময় শাখাওয়াতের কাছে পাওয়া যায় ৭ হাজার পিস ইয়াবা। জব্দ করা হয় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি। অপরদিকে, একইমুখী দূরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে প্রাইভেটকারে করে পাচারের সময় ১৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner