
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় এবতেদায়ী, দাখিল ও ফাজিল পর্যায়ের ২২২ জন নন-এমপিও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীর মাঝে প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার পাবলিক হলে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ নন-এমপিও ৩৬টি মাদ্রাসার ২১২ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে। এর মধ্যে প্রত্যেক শিক্ষককে ৫ হাজার টাকা ও কর্মচারীকে ২ হাজার ৫শ করে মোট ১০ লাখ ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner