
এলনিউজ২৪ডটকম : ডাক্তারদের ভুল চিকিৎসার ও অবহেলায় সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুতে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন। ৯ জুলাই সোমবার বিকেলে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, সাংবাদিক সিরাজুল ইসলাম, সাংবাদিক জাহেদুল ইসলাম, সাংবাদিক রায়হান সিকদার, সাংবাদিক খোকন সুশীল ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এ মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তারদের কর্মবিরতি ও সাংবাদিকদের নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করা হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর অনুরোধ করা হয়।
মানববন্ধনে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিক ছাড়াও স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।
Lohagaranews24 Your Trusted News Partner