
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার মুহাম্মদ হাসান কবির ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত “আইসিওয়াইএফ রমজান ফটোগ্রাফি প্রয়োগিতায় ২০১৯”-এ প্রথম স্থান অর্জন করেছেন। এতে মুসলিম দেশের প্রায় দুইশত জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। মুহাম্মদ হাসান কবির বর্তমানে তুরস্কের সেলজুক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান এবং জন প্রশাসন বিষয়ে অধ্যয়রত আছেন।
মুহাম্মদ হাসান কবির বলেন, “আইসিওয়াইএফ রমজান ফটোগ্রাফি প্রয়োগিতায় ২০১৯”-এ প্রথম স্থান অর্জন করায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও যারা তাকে যারা দোয়া ও সমর্থন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে তার সকল ভাই- বোন, বন্ধু-বান্ধব, বাংলাদেশ কমিউনিটি ও সকল শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, মুহাম্মদ হাসান কবির লোহাগাড়া উপজেলার চুনতি নারিশ্চা গ্রামের আল্লামা ফৌজুল কবিরের পুত্র, লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির ও মরক্কোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদীর’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও সহকারী অধ্যাপক এবং গ্লোবাল পীস প্লানেট (জিপিপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন মাহীর ছোট ভাই।
Lohagaranews24 Your Trusted News Partner