
লোহাগাড়ায় লেডিস ও বেবি আইটেম নিয়ে ‘স্পাইকার’ আউটলেট উদ্বোধন করা হয়েছে। এই আউটলেটে আধুনিক ও ট্রেন্ডি নানা পোশাকের সমাহার রয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনস্থ ‘লোহাগাড়া শপিং সেন্টারের’ দ্বিতীয় তলায় এই আউটলেট উদ্বোধন করা হয়।

আউটলেট উদ্বোধন করেন স্পাইকার আউটলেটের স্বত্বাধিকারীর পিতা মো. বাদশা মিয়া। এ সময় উপস্থিত ছিলেন স্বত্বাধিকারী এহছানুল হক, ব্যবসায়ী তারেকুল ইসলাম, মো. আব্বাস, শহীদুল ইসলাম ও আউটলেটের কর্মচারীরা।

স্বত্বাধিকারী এহছানুল হক জানান, স্পাইকার আউটলেট লোহাগাড়ার ফ্যাশন বাজারে নতুন মাত্রা যোগ করবে এবং স্টাইল সচেতন প্রথম পছন্দ হয়ে উঠবে। মান ও স্টাইলের সমন্বয়ে আন্তর্জাতিক ফ্যাশনের অভিজ্ঞতা এখন থেকে লোহাগাড়ার ক্রেতারা নিজ এলাকাতেই উপভোগ করতে পারবেন। -প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner