ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় সততা স্টোরে অনিয়মের অভিযোগ

লোহাগাড়ায় সততা স্টোরে অনিয়মের অভিযোগ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরাদ্দকৃত টাকায় স্থাপিত ‘সততা স্টোর’ নিয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না করে স্বল্প মালামাল নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাপের মুখে স্টোর উদ্বোধন করেছেন।

জানা যায়, গত মার্চ মাসে দুদকের পক্ষ থেকে লোহাগাড়ার একটি বিদ্যালয়ে সততা স্টোর খোলার জন্য ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্টোর চালু না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে চলতি বছরের ৩ আগস্ট অল্প কিছু মালামাল নিয়ে প্রধান শিক্ষক স্টোরের উদ্বোধন করেন।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, বরাদ্দকৃত অর্থের বড় অংশ লুটপাট করা হয়েছে। গত জুন মাসে সততা স্টোরের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে দেন এক নারী।

অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান জানান, টাকা বরাদ্দ পেয়েছি ঠিকই, তবে জায়গা সংকুলান না হওয়ায় স্টোর চালু করতে দেরি হয়েছে। সব হিসাব বিদ্যালয়ের অফিস সহকারীর কাছে রয়েছে। তবে ক্রয়-বিক্রয়ের হিসাব দেখতে চাইলে তিনি শুধু বিক্রয়ের খাতা দেখান, কিন্তু মালামাল ক্রয়ের কোনো রশিদ বা লিখিত হিসাব দিতে পারেননি।

স্থানীয়রা বলছেন, দুদকের এই উদ্যোগ শিক্ষার্থীদের সততা ও ন্যায়পরায়ণতার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা থাকলেও অনিয়মের কারণে তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

লোহাগাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, লোহাগাড়ায় বেশ কয়েকটি বিদ্যালয়ে সততা স্টোর করার জন্য ২৫ হাজার টাকা করে বরাদ্দ দেন দুর্ণীতি দমন কমিশন। অনিয়মের সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!