Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের ইন্তেকাল

লোহাগাড়ায় বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের ইন্তেকাল

এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরীর মা নুরজাহান বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি…..রাজেউন)।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুরজাহান বেগম লোহাগাড়া সদর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মহুরী পাড়ার প্রায়ত ডা. সিরাজ উদ্দিন আহমেদ চৌধুরীর স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (৩ জুন) সকাল ১১টায় মহুরী পাড়ায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নুরজাহান বেগমের মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!