
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ প্রায় ১০ জন আহত হয়েছেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোলাম নবী হাজির ঘাটায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি ইয়ামি পরিবহণের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী-শিশুসহ প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। দূর্ঘটনায় উভয় গাড়ির সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গেছে। বাসটি কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। দূর্ঘটনায় প্রায় এক ঘন্টা যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner