
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বাস ও ট্রাকের ধাক্কায় মো. ছোটন (২০) নামে এক যুবক গুরতর আহত হয়েছেন।
বুধবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা সদর বটতলী স্টেশনে এই ঘটনা ঘটে। আহত যুবক ছোটন উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান বাংলা বাজার এলাকার আবদুল আলমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মহাসড়ক পার হবার সময় কক্সবাজারমুখি একটি ট্রাক ছোটনকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে। এরপর বিপরীতমুখি সৌদিয়া পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। এসে সে গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতের চাচা মাওলানা আবদুস ছবুর জানান, তার ভাতিজা কক্সবাজারে একটি দোকানে চাকুরি করে। ঘটনার রাতেই সে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে এসেছিল। ঘটনাস্থলে মহাসড়ক পার হবার সময় প্রথমে ট্রাক ধাক্কা দেয়, পরে সৌদিয়া পরিবহণের বাস চাপা দেয়। স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও বাসটি দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়া বাসটি দ্রুত আটক পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি ট্রাক জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। বাসটিও আটকের প্রচেষ্টা চলছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner