
এলনিউজ২৪ডটকম : আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিশিষ্ট শিক্ষাবিদ, ন্যায়-পরায়ণশীল, দানবীর, সমাজসেবক ও গরীব-দুঃখী মানুষের পরম বন্ধু আলহাজ্ব আব্দুল জলিল প্রকাশ জলিল মেম্বার।
তিনি বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠন, মসজিদ পরিচালনা কমিটি ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তার মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছে আমিরাবাদ নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, লোহাগাড়া আমিরাবাদ ইলেকট্রিকস দোকান মালিক সমিতির সভাপতি, লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আজীবন সহ-সভাপতি, লোহাগাড়া বটতলী খানেকায় জামে মসজিদ পরিচালনা কমিটির আজীবন সহ-সভাপতি, আমিরাবাদ লোহাগাড়া পাইকারী ব্যবসায়ী সমিতির আজীবন সহ-সভাপতি, লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সহ-সভাপতি, আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও আমিরাবাদ লোহাগাড়া সমবায় কল্যাণ সমিতির সহ-সভাপতি পদে দায়িত্বরত আছেন।

আলহাজ্ব আব্দুল জলিল প্রকাশ জলিল মেম্বার বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আমি ইতোমধ্যে গ্রামেগঞ্জে গণসংযোগ করে যাচ্ছি। প্রচুর সাড়াও পাচ্ছি। প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় জনগণই মুখ্য ভুমিকা রাখবে বলে মনে করেন তিনি।
তিনি আরো বলেন, লোহাগাড়াবাসী আমাকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তাহলে উপজেলার প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করে যাবো। যাতে এ এলাকায় সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া ছড়িয়ে পড়ে। তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, তৃতীয় ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের তফসিল হবে ১৬ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র দাখিল ২৬ ফেব্রুয়ারী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৫ মার্চ ও ভোটগ্রহণ ২৪ মার্চ।
Lohagaranews24 Your Trusted News Partner