
এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া অংশে সড়ক দুর্ঘটনার পর হতাহতের মালামাল লুটপাটের অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র।
স্থানীয় যুবক আকিব দুর্ঘটনার পর নিহত ছাত্রীর মূল্যবান সামগ্রীগুলো নিজ দায়িত্বে উদ্ধার করে ট্রমা সেন্টারে পৌঁছে দেন। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের বাসিন্দ ও পেশায় শ্রমিক।

স্থানীয়দের মতে, বর্তমান সময়ে আকিবের মতো সৎ ও মানবিক উদ্যোগ সত্যিই বিরল। এমন কাজ সমাজে মানবিক মূল্যবোধ ও সততার বার্তা ছড়িয়ে দেয়। আকিবের এই দায়িত্বশীলতা ও সহমর্মিতা অন্যদের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার এই মানবিক কর্মকান্ডের প্রশংসা করেছেন অনেকেই। দুর্ঘটনার বিভীষিকার মধ্যেও আকিবের সততা ও মানবিকতা প্রমাণ করেছে, সমাজে এখনো ভালো মানুষ ও মানবিক মূল্যবোধ বেঁচে আছে।
Lohagaranews24 Your Trusted News Partner