ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | মায়ের জানাজায় অংশ নিতে এসে ছেলের মৃত্যু

মায়ের জানাজায় অংশ নিতে এসে ছেলের মৃত্যু

নিউজ ডেক্স: কিশোরগঞ্জের কটিয়াদীতে বৃদ্ধা মা জুলেখা খাতুনের (৬৫) জানাজায় অংশ নিতে এসে মারা গেছেন ছেলে আবু বাক্কার ছিদ্দিক। বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্রেরকোনা গ্রামে ছিদ্দিকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত আবুল বাক্কার ছিদ্দিক (৩৫) উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে মা জুলেখা খাতুনের এবং শুক্রবার সকাল ১০টায় আবু বাক্কার ছিদ্দিকের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

মৃত আবু বাক্কার ছিদ্দিকের স্ত্রী শরিফা আক্তার বলেন, আমার স্বামী ঢাকায় সিকিউরিটি গার্ডের কাজ করার কারণে আমরা ছেলেমেয়ে নিয়ে ঢাকায় বসবাস করতাম। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে ননদ সালমা আক্তার মোবাইল ফোনে জানান শাশুড়ি মারা গেছেন। আমার স্বামী তার মাকে ভীষণ ভালোবাসত, মাকে ছাড়া কিছুই বুঝত না। মায়ের মৃত্যুর সংবাদ শুনলে ঢাকায় দুর্ঘটনা ঘটে যেতে পারে এ আশঙ্কায় আমি উনাকে মৃত্যুর খবর না জানিয়ে বলেছি, আম্মা অনেক অসুস্থ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে এসে মায়ের লাশ দেখে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। এমতাবস্থায় উনাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবিত নেই বলে জানান। আমার স্বামীই ছিল সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অভাবের সংসারে ছেলেমেয়েদের মুখে দুমুঠো খাবার খাবার তুলে দিব কে?

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রানা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পূর্বেই আবু বাক্কার ছিদ্দিকের মৃত্যু হয়েছে। তারপরও অধিকতর নিশ্চিতের জন্য ইসিজি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!