
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নে বনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪৫ বৎসর।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি দ্রুত গতির মাইক্রোবাস ওই অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যায়। দূর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত গা ঢাকা দেয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, স্থানীয় কয়েকজন লোক দূর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গাড়ির ধাক্কায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner