
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মাস্টার মোস্তাক আহমদ।

মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত প্রধান অতিথি ও বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, বেবী বড়ুয়া, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, রিটন বড়ুয়া, শাহাব উদ্দিন, নুরুল কবির চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের দুর্যোগে সবসময় পাশে থাকবে বলে জানান বক্তারা।
Lohagaranews24 Your Trusted News Partner