
______ফিরোজা সামাদ ______
জীবন ছুঁয়ে যায় নীরবে অগুণতি মরন,
হারিয়ে গেছে কতো প্রিয় চেনা মুখ,
তবে মাঝে মাঝে চেয়ে দেখি
নিজেকেই অামি হারিয়েছি সবচেয়ে বেশি
কোথাও খুঁজতে গেলে ঝাপসা
ধুসর স্মৃতিরা এলোমেলো এসে দাঁড়ায়
অাবার হারায় অামারই মানসপটে !!

তাই নিজেই অানমনে ভেবে মরি
কোথায় পাবে অামার মন?
যে নিজেকে হারায় সারাক্ষণ
চিনচিনে ধুয়ার মতো বেদনাক্লিষ্ট
মনকে সহাস্যে ভরিয়ে রাখি
অামার ঝরে যাওয়া ফুলবন !!
তার চেয়ে এই ভালো নয় কি?
কোথাও খুঁজনা অামায়
নিরাশার চাদরে ঢেকে রেখো রাতের তারা
ভেবে নিও মনে মনে অামি ভেসে গেছি
অঞ্জলি দেয়ার ছলে প্রতিমার মতো
বিসর্জনের জলে !!
Lohagaranews24 Your Trusted News Partner