
এলনিউজ২৪ডটকম: দুর্ঘটনার পর ভাঙা গাছের ঢাল ফেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এতে প্রায় আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। দূর্ভোগ পোহাতে হয়েছে দুরপাল্লার যাত্রীদের।
এ সময় বিক্ষুব্ধ জনতা এই রুটে বেপরোয়া গতির মারসা বাস চলাচল নিষিদ্ধ করার দাবি জানান এবং দুর্ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত বাস ২টি ঘটনাস্থল থেকে নিয়ে যেতে বাঁধা প্রদান করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন ঘটনাস্থলে উপস্থিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুদ্ধ জনতাকে মহাসড়ক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। পরে ক্ষতিগ্রস্ত বাস ২টি উদ্ধার করে নিয়ে যায় হাইওয়ে থানা পুলিশ।
এছাড়া ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর একই স্থানে মসজিদে যাবার পথে নিয়ন্ত্রণহারা মারসা বাসের চাপায় জাকির হোসেন (২৪) নামে স্থানীয় এক যুবক নিহত হয়েছিলেন। ঘটনার প্রতিবাদে প্রায় সাড়ে ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন বিক্ষুব্ধ জনতা।
Lohagaranews24 Your Trusted News Partner