
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১৮ লাখ টাকার ইয়াবাসহ ৪ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা লাঙ্গলবান্ধা এলাকার মৃত হামেদ আলীর পুত্র মো. রমজান প্রকাশ বাবু (২০), কক্সবাজারের টেকনাথ থানার জাদিমরা বিদেশ পাড়ার নূর আহম্মদের পুত্র নাজিম উল্লাহ (২৬), সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাজের আলী বিল এলাকার মৃত আলী আকবরের পুত্র মো. হাছান আলী (৩৫) ও উপজেলার উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ার মানিক ডাক্তারের বাড়ির সুশীল শীলের পুত্র রাজেশ শীল (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি মিনিট্রাকে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতার পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner