
_____ফিরোজা সামাদ_____
মেঘের ছটায় বৃষ্টিমেয়ে নাচে
বরষার বৃষ্টি স্নানে,
বিরহী মনের একলা সময়
ভরলো মধুর গানে !!

ভিজলো নদী ভিজলো পাহাড়
ভিজলো কদমফুল,
বাঁশির সুরে শ্রাবণের রাতে
মন অামার অাকুল ?
গাছের পাতায় কাঁপণ ধরিয়ে
তনু বেয়ে জল ঝরে,
কামিনি ফুল সুবাস ছড়ালো
ঘুম নিয়ে গেলো কেড়ে !!
অাধো ঘুমঘোরে রাত দুপুরে
পরলো মরণ বাজ,
বঁধুয়া অামার অাঁখিতে জড়ালো
তাহার মধুর লাজ !!
Lohagaranews24 Your Trusted News Partner