
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পশ্চিম কলাউজান শাহ মজিদিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ আগষ্ট শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আবুল হাসেম। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাষ্টার বদরুল কবির। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সমাজসেবক মাওলানা আবদুস ছবুর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নজরুল ইসলাম ও সাংবাদিক আবুল কালাম আজাদ।
সমাবেশে বক্তারা বলেন, জেএসসি ও এসএসসি পরিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির তদারকি এবং সচেতনতা বৃদ্ধির উপর নজর দিতে হবে। ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীরা রাস্তা-ঘাটে চলাচল নিষিদ্ধ ও বিদ্যালয়ের বাউন্ডারি এলাকায় বকাটেদের আনাগোনা বন্ধ করতে হবে। এছাড়াও বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ায় যেন কোন বাঁধা সৃষ্টি না হয় সেজন্য সকলের সু-দৃষ্টি কামনা করা হয়।
সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner