
নিউজ ডেক্স : ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (৪ জুন) সকাল ১১টা থেকে সাড়ে পর্যন্ত ঢাকা ও বিভাগীয় সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫জন। আসন সংখ্যা ১ হাজার ৭৮৮। এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩ জন ভর্তিচ্ছু।
পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টা ১৫ মিনিটে কলা ভবনস্থ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।

Lohagaranews24 Your Trusted News Partner