
নিউজ ডেক্স : এস এম খালিদ চৌধুরীকে সভাপতি ও মোহাম্মদ রিয়াদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার(ডুসালস) ২০১৮ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে সংগঠনের সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সালাহ উদ্দীন গালিব। তাছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাদ্দাম হোসাইন, ইকবাল হোসেন সোহেল এবং মফিজুর রহমান রূপম। এ সময় সংগঠনের অন্যতম উপদেষ্টা জায়েদুল জলিলও উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ (ঢাবি) চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা শিক্ষার্থীদের এ সংগঠনটির আত্মপ্রকাশ করে। সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ইরফান এইচ সায়েম এবং সাধারণ সম্পাদকের ছিলেন হাবিবুর রহমান হাবিব। ক্যাম্পাসে দুই উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন এবং পারস্পারিক যোগাযোগ ও ভাব বিনিময়ের উদ্দেশ্যে এ সংগঠনটি গঠিত হয়।
Lohagaranews24 Your Trusted News Partner