
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহসহ ৩ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিনগত রাতে বিশেষ অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অন্য দুইজন হলেন- জামায়াতের রোকন শাহাবুদ্দিন আক্তার ও নগরের ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আসাদুল্লাহ। তাদেরকে গ্রেফতারের বিষয়টি বাকলিয়া থানার ওসি প্রণব বড়ুয়া জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাতে বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে রসুলবাগ বাইতুল মামুর মসজিদ সংলগ্ন এলাকা থেকে নগর জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহ ও পৃথক অভিযানে নগর জামায়াতের অপর দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে।’
এর আগে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে জামায়াত নেতা মো. আজিজুল হককে গ্রেফতার করেছে পু্লিশ।
Lohagaranews24 Your Trusted News Partner