
নিউজ ডেক্স : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে চমেক ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়।
চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা রয়েছে। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner